অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জিম্বাবুয়েকে হারিয়ে প্লেট চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। জিম্বাবুয়ের দেয়া ২১৭ রানের টার্গেট ১৯ বল হাতে রেখেই টপকে যায় আফগানরা।
এদিকে, পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আর একাদশতম স্থান নির্ধারণী ম্যাচে, নিউজিল্যান্ডকে ১৩৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে, প্লেট পর্বের ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। মেশিঙ্গের ৬৬ ও মারের ৫৩ রানে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২১৬ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে। আফগানিস্তানের জিয়াউর রেহমান ও মুসলিম মুসা নেন ৩টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে, তারিকের অপরাজিত ১০৬ ও রাশিদ খানের অপরাজিত ৫৫ রানে ভর করে ৪৬ ওভার ৫ বলেই জয় তুলে নেয় আফগানিস্তান।
এদিকে, পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ২৬৫ রানের টার্গেট দেয় ইংল্যান্ড।
জবাবে ৪৩ ওভার ১ বলে ৭ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।