দেশের ক্রীড়া লেখক সাংবাদিকদের নিয়ে ১৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে তিন দিনব্যাপী মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০১৬।
রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে খেলা শেষ হবে ১৯ ফেব্রুয়ারি।
পুরো আসরের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে আরআরএম রাণী টিএমটি গোল্ড প্রতিষ্ঠানটি। সেইসঙ্গে আসরটির পাওয়ারড বাই হিসেবে রয়েছে ওয়ালটন। দল এখনো চূড়ান্ত না হওয়ায় ফিক্সাচারও প্রকাশ করা হয়নি।
তবে পুরষদের একক ও দলগত এবং নারীদের একক ও দলগত ইভেন্টের পাশাপাশি মিশ্রদ্বৈত এ পাঁচটি ইভেন্টে হবে খেলা।
বিজয়ী দলকে ৩০ হাজার ও রানার্সআপকে ২০ হাজার টাকা দেয়া হবে।
শনিবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন্স ভবনে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টে ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: