খেলা

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ: রোববার মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ-ভারত

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে রোববার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত।

রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে এ খেলা।

টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত আছে ভারত। গ্রুপ পর্ব থেকেই দাপটের সঙ্গে খেলেছে ভারতীয় যুবারা।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৯৭ রানে উড়িয়ে দিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে তারা। শক্তির বিচারে পিছিয়ে নেই ওয়েস্ট ইন্ডিজও।

গ্রুপ পর্বের পারফরম্যান্স আশানুরূপ না হলেও সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালের টিকেট কেটেছে ক্যারিবীয় যুবারা।

যুব বিশ্বকাপে এর আগে তিন বার শিরোপা জিতেছে ভারত। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ সাফল্য ২০০৪ সালে রানারআপ হওয়া।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ