স্প্যানিশ লা লিগায়, লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
ন্যু ক্যাম্পে, ম্যাচে ২৩ মিনিটেই গোল করে বার্সেলোনাকে লিড এনে দেন লিওনেল মেসি। বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি থেকে গোল করে সেল্টা ভিগোকে সমতায় ফেরান গুইদিতি।
দ্বিতীয়ার্ধে সফরকারিদের বিপক্ষে আরও আক্রমণাত্বক খেলা শুরু করে ক্যাটালান ফরোয়ার্ডরা। ৫৯ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন লুইস সুয়ারেজ।
এরপর ৭৫ ও ৮১ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন উরুগুয়ে তারকা সুয়ারেজ। শেষ ছয় মিনিটে সেল্টা ভিগোর জালে বল পাঠান আইভান রকিতিচ ও ব্রাজিলিয়ান তারকা নেইমার।
নির্ধারিত সময় শেষে ৬-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: