খেলা

মাবিয়া-মাহফুজা ও শিলার পাশে প্রধানমন্ত্রী

স্বর্ণজয়ী মাবিয়া
স্বর্ণজয়ী মাবিয়া

এস এ গেমসে ভারোত্তলনে স্বর্ণজয়ী মাবিয়া আকতার ও সাঁতারে দুটি স্বর্ণ জেতা মাহফুজা আকতার শিলার পরিবারের বাসস্থানের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দিয়েছেন।

তাদের পরিবারের আবাসনের সুব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে শিলার পরিবারের বিক্রি করা সোনার পদক ফেরত পেতে যথাযথ উদ্যোগ নেয়ারও নির্দেশ দেন তিনি।

ভারোত্তলনে মাবিয়ার হাত ধরে এবারের এসএ গেমসে প্রথম স্বর্ণ জেতে বাংলাদেশ। মাবিয়ার পরিবার অত্যন্ত দরিদ্র। খিলগাঁওয়ের সিপাহীবাগের এক ঘিঞ্জি এলাকায় দুই কামরার একটি টিনের ঘরে তাদের বসবাস। অভাব অনটনের সংসারে বাবার ছোট্ট মুদি দোকানটাই তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ভারোত্তলক হওয়ায় কোচের পরামর্শে মাবিয়াকে অনেক প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হয়। মেনে চলতে হয় অনেক নিয়ম কানুন। কিন্তু মুদি দোকানি বাবার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। অর্থের অভাবে পড়াশোনাও বন্ধ হয়ে গেছে মাবিয়ার।

অন্যদিকে সাঁতারে দুটি স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখান মাহফুজা আকতার শিলা। এরমধ্যে একটিতে ১০ বছরের এস এ গেমস রেকর্ড ভাঙেন তিনি। বারবার অবহেলার শিকার হয়েছেন। জাতীয় সাঁতারে এস এ গেমস রেকর্ড ভাঙার পরও তাকে নেয়া হয়নি দলে। কোরিয়ান কোচ আসার পর তাকে দলে ঢোকান। সব অবহেলার জবাব দেন দেশকে দুটি স্বর্ণ উপহার দিয়ে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় গ্র্যাজুয়েশন শেষ করেছেন শিলা। খেলোয়াড়ের কোটায় অস্থায়ী চাকরি করেন নৌবাহিনীতে। তিনিও এসেছেন অত্যন্ত দরিদ্র পরিবার থেকে। দুধ বিক্রী করে চলে তাদের সংসার। ৫ শতাংশের ছোট্ট এক খণ্ড জমিতে তাদের কোনোরকমে একটি ঘর। বাবার চিকিৎসার খরচের জন্য তাকে বিক্রি করতে হয়েছে আগে জেতা দুটি স্বর্ণপদক।

সাফ স্বর্ণ জয়ের পরও তাদের কেউ সংবধর্না দেয়নি। পাননি কোনো উপহার। ভবিষ্যতের অনিশ্চয়তায় দুজনেই চিন্তিত। এই পরিস্থিতিতে সোমবার মন্ত্রিসভার বৈঠকে মাবিয়া ও শিলার স্বর্ণপদক জয়ের বিষয়টি আলোচিত হয়। এসময় তাদের পরিবারের আবাসনের সুব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শিলার পরিবারের বিক্রি করা সোনার পদক ফেরত পেতে যথাযথ উদ্যোগ নেয়ারও নির্দেশ দেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ