উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ- মঙ্গলবার প্যারিস সেন্ট জার্মেইয়ের মাঠে আতিথ্য দেবে চেলসি।
বাংলাদেশ সময় রাত ১ টা ৪৫ মিনিটে মাঠে নামবে দুদল।
ফ্রেঞ্চ জায়ান্টদের মাঠে শেষ দেখায় পেনাল্টি শুট আউটে ৬-৫ গোলে জয় পেয়েছিল চেলসি। এবার চলতি আসরে শেষ চারে খেলা নিশ্চিত করতে মুখোমুখি হবে দুদল।
লিগে নিজেদের শেষ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৫-১ গোলের জয় আত্ববিশ্বাসের পাল্লা ভারি করেছে চেলসির।
তবে লিগামেন্ট ইনজুরির কারণে দলে থাকছেন না ব্লুজ ডিফেন্ডার জন টেরি।
অন্যদিকে, পিএসজি লিগে এখন পর্যন্ত টানা ৪০ ম্যাচ অপরাজিত। চলতি সপ্তাহে লিলের বিপক্ষে ড্র করার আগে টানা ১৭ ম্যাচে জয় পেয়েছিল দ্য পারশিয়ানরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: