খেলা

পিএসজির কাছে হারল চেলসি

হারল চেলসি
হারল চেলসি

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ২-১ গোলে হেরে গেছে চেলসি।

ফ্রেঞ্চ ক্লাব পিএসজির মাঠ থেকে শেষ ১৬-এর প্রথম লেগে হার নিয়ে বাড়ি ফিরতে হলো ব্লুজদের। অন্য ম্যাচে পর্তুগিজ ক্লাব বেনফিকা ১-০ গোলে হারিয়েছে রাশান ক্লাব জেনিত সেইন্ট পিটার্সবার্গকে।

পিএসজি ও চেলসি দুই দলই গোলের দেখা পেয়েছে ফার্স্ট হাফে। জলাতান ইব্রাহিমোভিচের চৌকষ ফ্রি কিক থেকে লিড পায় পিএসজি। বিরতির আগে ফ্রেঞ্চ ক্লাবের ডিফেন্স ফাকি দেন আন মার্কড জন মিকেল। প্রায় ১ দশকের চেলসি ক্যারিয়ারে এই ডিফেন্ডারের এটি মাত্র ৬ষ্ঠ গোল। আর এবারের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে এই প্রথম কোনো গোল হজম করলো পিএসজি।

দ্বিতীয়ার্ধে বদলি ফরোয়ার্ড এডিনসন কাভানির গোলে জয় নিশ্চিত হয় পিএসজির।

এদিকে, জেনিত সেইন্ট পিটার্সবার্গ ও বেনফিকা ম্যাচের শেষ মুহূর্তে দুই হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন জেনিতের ডমিনিকো ক্রিসিটো। এরপরই ১০ জনের দলের বিপক্ষে গোল করে বেনফিকার জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোনাস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ