এশিয়া কাপ টি-টোয়েন্টি খেলতে বুধবার ঢাকায় এসেছে বাছাইপর্বের তিন দল- আফগানিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে উঠেছে দলগুলো। হংকং দলও আসছে আজ রাতেই।
১৯ ফেব্রুয়ারি থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় হবে বাছাইপর্বের খেলা। লিগ ভিত্তিতে খেলা শেষে সেরা দলটি খেলবে মূল পর্বে। বাছাইপর্বের সব খেলা হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ২৪ ফেব্রয়ারি থেকে মিরপুরে শুরু হবে মূলপর্বের খেলা।
মূলপর্বে স্বাগতিক বাংলাদেশ, গেলবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, সাবেক দুই চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাছাইপর্বের চ্যাম্পিয়নরা।
এদিকে, শনিবার থেকে মিরপুরে এশিয়া কাপের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষে, মঙ্গলবার চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে মাশরাফি বাহিনী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: