ফতুল্লায় শুরু হচ্ছে এশিয়া কাপ টি-টোয়েন্টির বাছাইপর্ব। শুক্রবার বিকাল ৩টায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ৭টায় খেলবে ওমান ও হংকং। লিগ ভিত্তিতে খেলা শেষে বাছাইপর্বের সেরা দলটি খেলবে মূল পর্বে।
শুরুতে বাছাইপর্বের সব খেলা ফতুল্লায় হওয়ার কথা থাকলেও, বুধবার প্রকাশিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল সূচি অনুযায়ী, ২২ ফেব্রুয়ারির দুটি খেলা হবে মিরপুরে।
এরপর মিরপুরেই ২৪ ফেব্রুয়ারি শুরু হবে মূলপর্বের খেলা। ৬ মার্চ হবে টুর্নামেন্টের ফাইনাল।
এদিকে এশিয়া কাপে অংশ নিতে, বাছাইপর্বের চারটি দল ঢাকায় এসেছে বুধবার রাতে। তিন ফেভারিট শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান আসবে সোমবার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: