খেলা

টেস্টে রেকর্ড গড়লেন ম্যাককালাম

ব্রেন্ডন ম্যাককালাম
ব্রেন্ডন ম্যাককালাম

ক্যারিয়ারের শেষ টেস্টে রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ব্রেন্ডন ম্যাককালাম। ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করেছেন তিনি।

টেস্ট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করতে ম্যাককালাম খেলেছেন মাত্র ৫৪ বল। শেষ পর্যন্ত ৭৯ বলে ১৪৫ রানের ইনিংস খেলে আউট হন কিউই দলপতি। ২১টি চার ও ৬টি ছয়ে তিনি খেলেছেন এ বিধ্বংসী ইনিংস।

ক্রাইস্টচার্চে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিঙের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। মাত্র ৭৪ রানে ৪ উইকেট হারানো নিউজিল্যান্ডকে এরপর পথ দেখান অধিনায়ক ম্যাককালাম। অজি বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন তিনি। তুলে নেন ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি।

এরপর অ্যান্ডারসনের ৭২ ও ওয়াটলিঙের ৫৮ রানে প্রথম ইনিংসে ৩৭০ রান করে অলআউট হয় নিউজিল্যান্ড। ১ উইকেটে ৫৭ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ