খেলা

এশিয়া কাপ: টাইগারদের চূড়ান্ত প্রস্তুতি শুরু

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

খুলনা ও চট্টগ্রাম পর্ব শেষ করে এবার ঢাকায় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্যাম্পে যোগ দিতে পাকিস্তান সুপার লিগের মাঝপথেই দেশে ফিরেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

কাঁধের ইনজুরি থেকে এখন অনেকটাই সুস্থ পেসার মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপে নিজের সেরাটা দিয়ে খেলতে চান এই উদীয়মান বোলার।

এশিয়া কাপকে সামনে রেখে আবারো শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন। গেলো মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে খুলনাতেই ৭ দিনের প্রস্তুতি ক্যাম্প করে টাইগাররা।

এরপর ৮ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে প্র্যাকটিস করে মাশরাফি, সাব্বিররা। গেলো মঙ্গলবার রাতে ঢাকায় ফেরে হাথুরুসিংহের শীষ্যরা।

শনিবার অনুশীলনে যোগ দেন ১৫ সদস্যের স্কোয়াডে ডাক পাওয়া সব ক্রিকেটারই। ক্যাম্পে যোগ দিতে পাকিস্তান সুপার লিগের মাঝপথেই দেশে ফিরেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। কাঁধের ইনজুরি থেকে এখন অনেকটাই সুস্থ পেসার মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপে নিজের সেরাটা দিয়ে খেলতে চান এই উদীয়মান বোলার।

২৪ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। এ ভারতের বিপক্ষেই গেলো বছর ওয়ানডে অভিষেকে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন সাতক্ষীরা এক্সপ্রেস মুস্তাফিজ। যদিও, এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

তবে যে কোনো ফরম্যাটেই নিজের শতভাগ উজাড় করে দিয়ে খেললে ভালো করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ