খেলা

জয়ের ধারা বলবৎ বার্সার

বার্সেলোনা
বার্সেলোনা

স্প্যানিশ লিগে জয়ের ধারা বজায় রেখেছে ফেভারিট বার্সেলোনা। লাস পালমাসকে ১-২ গোলে হারিয়েছে কাতালানরা। লিগে পঁচিশতম গোলের দেখা পেয়েছেন লুইস সুয়ারেজ।

জর্ডি আলবার সহায়তায় বার্সাকে লিড এনে দেন সুয়ারেজ। কিছুক্ষণের মধ্যেই উইলিয়ান হোসের গোলে সমতায় ফেরে স্বাগতিক লাস পালমাস। এরপর লিওনেল মেসির শট রুখে দিলেও, নেইমারকে আটকাতে পারেননি স্বাগতিক গোলরক্ষক। ফিরতি শটে গোল করে দলকে জয় এনে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

লিগে রোববার রাত ৯টায় মালাগার বিপক্ষে ম্যাচ রিয়াল মাদ্রিদের। আর রাত দেড়টায় ভিয়ারিয়ালের সঙ্গে খেলবে অ্যাতলেটিকো মাদ্রিদ।

এদিকে ইংলিশ এফ এ কাপের পঞ্চম রাউন্ডে, গোলকিপার এলডিন ইয়াকুপোভিচের দুর্দান্ত পারফরম্যান্সে, আর্সেনালের সঙ্গে গোলশূণ্য ড্র করে পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে হাল সিটি।

আর এফ এ কাপের হাই-ভোল্টেজ ম্যাচে আজ রাত ১০টায় চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ