খেলা

ইংলিশ এফ এ কাপ: কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ এফ এ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ম্যানচেস্টার ইউনাইটেড। পঞ্চম রাউন্ডের ম্যাচে শ্রিজবেরি টাউনকে ৩-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।

১২ মার্চ সেমিফাইনালে উঠার লড়াইয়ে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে খেলবে ম্যানইউ।

নিউ মেডো স্টেডিয়ামে, ম্যাচের শুরু থেকেই দ্য ব্লুদের বিপক্ষে আক্রমণাত্বক খেলে যায় ম্যানইউ। ৩৭ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় তারা। মরগান শেনদারলিনের হেড পাস থেকে রেড ডেভিলদের লিড এনে দেন ক্রিস স্মলিং।

বিরতিতে যাবার আগে সেট পিস থেকে গোল করে ব্যবধান ২-০ করেন স্প্যানিশ তারকা হুয়ান মাতা। ৬১ মিনিটে আবারও দ্য ব্লুদের জালে বল পাঠায় রেড ডেভিলরা। আন্দ্রে হারেরার ক্রস থেকে গোল করেন রাইজিং স্টার জেসে লিংগার্ড।

নির্ধারিত সময়ে খেলা শেষে শ্রিজবেরি টাউনের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ