বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির মূল পর্ব শুরু হচ্ছে আগামীকাল। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এ শুরু হবে খেলা।
মঙ্গলবার ফতুল্লা স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ম্যাচের প্রস্তুতি সারতে দুদলই অনুশীলন করছে ।
এ নিয়ে পঞ্চমবারের মতো এশিয়া কাপের আয়োজক হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের তেরোতম আসর হলেও, এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে এশিয়া কাপ।
টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়ানডের মতো দাপট দেখাতে না পারলেও, শক্তিশালী স্কোয়াড এবার টাইগারদের। চোট কাটিয়ে দলে ফিরেছেন ‘কাটার’ মুস্তাফিজ। আছেন মাশরাফি, সাকিব, সাব্বিরের মতো খেলোয়াড়।
এশিয়া কাপে টাইগারদের সর্বোচ্চ সাফল্য ২০১২ সালে রানার-আপ হওয়া। সেবার ভারত ও শ্রীলঙ্কাকে হারানোর পর, ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র দুই রানে হেরেছিল বাংলাদেশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: