লিওনেল মেসির জোড়া গোলে, চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে আর্সেনালকে ২-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। অন্য ম্যাচে জুভেন্টাস ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখের সঙ্গে।
লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে অ্যাওয়ে ম্যাচ জিতে বাড়ি ফিরোলো বার্সা। ৭০ মিনিট পর্যন্ত ট্রেবলজয়ীদের আটকে রেখেছিল আর্সেনাল। তবে ৭১ মিনিটে নেইমারের পাস থেকে গোল করেন এলএমটেন। এরপর স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন তিনি।
অ্যাওয়ে ম্যাচে ২ গোলের অ্যাডভান্টেজ থাকায়, দ্বিতীয় লেগে ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে গোলশুন্য ড্র করলেই বার্সা চলে যাবে সেমিফাইনালে। অন্যদিকে দ্বিতীয় লেগে বার্সার মাঠে অন্তত ৩ গোলের ব্যবধানে জিততে হবে গানারদের।
এদিকে, বায়ার্নের বিপক্ষে ২ গোলে পিছিয়ে থেকেও, পয়েন্ট ভাগাভাগি করেছে জুভেন্টাস। টমাস মুলার ও আরিয়েন রোবেন এগিয়ে দেন বাভারিয়ানদের।
এরপর ডিবালা ও মোরাতার গোলে পরের রাউন্ডে ওঠার পথ খোলা রাখে জুভেন্টাস।