চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। তবে ড্র করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
ইউক্রেনের ক্লাব-ডায়ানামো কিয়েভের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় ম্যানসিটি। সার্জিও অ্যাগুয়েরোর উদ্বোধনী গোলের পর, লিড দ্বিগুণ করেন ডেভিড সিলভা। ভিটালি বায়োলস্কির গোলে ব্যবধান কমালেও, সমতায় ফিরতে পারেনি কিয়েভ।
শেষদিকে ইয়াইয়া তোরের গোলে ৩-০ ব্যবধানের জয় পায় সিটিজেনরা। দিনের আরেক ম্যাচে নেদারল্যান্ডের ক্লাব-পিএসভি আইন্দহোভেনের সঙ্গে গোলশূণ্য ড্র করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে পিএসভির গ্যাস্টন পেরেইরো দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লেও, দশজনের দলটির বিপক্ষে গোল করতে পারেনি স্প্যানিশ ক্লাবটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: