উন্নয়নের জন্য ফুটবলের বাণিজ্যিকরণ প্রয়োজন— এ লক্ষেই নভেম্বরে আয়োজন করা হচ্ছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-বিএসএল। প্রথমবারের মতো এ আয়োজনের আটটি দলের জন্যই থাকবে আলাদা হোম ভেন্যু।
বৃহস্পতিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলদেশ সুপার লিগ এর আয়োজক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকসহ প্রিয়ন্তি কমিউনিকেশনের উর্ধ্বতন কর্মতর্কারা।
সাইফ পাওয়ারটেকের উর্ধ্বতন কর্মতর্কারা বলেন, কোন প্রতিষ্ঠান কোন দলের ফ্রাঞ্চাইজি পাবেন তা আগামী মাসের শেষের দিকে ঠিক করা হবে— নিলামে খেলোয়াড় কিনে দল গড়বে ফ্রাঞ্চাইজিগুলো।
আটটি ভেন্যুত হবে আসরের খেলাগুলো। ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী, এই ৩টি ভেন্যু এরই মধ্যে চুড়ান্ত করেছে বাফুফে ও আয়োজকরা। বাকি ৫টি ভেন্যু শিগগিরই ঠিক করা হবে বলে জানান আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার।
আর বাফুফে জানিয়েছে, ফুটবলের জনপ্রিয়তা বাড়াতেই দেশে প্রথমবার এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়াম উন্মোচন করা হবে বাংলাদেশ সুপার লিগের লোগো।