খেলা

মিজুল্যান্ডকে গোলের বন্যায় ভাসালো ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেড

ইউরোপা লিগে রাউন্ড অব সিক্সটিনে উঠার লড়াইয়ে ড্যানিশ ক্লাব মিজুল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এছাড়াও আসরের শেষ ষোল নিশ্চিত করেছে বরুশিয়া ডর্টমুন্ড, লিভারপুল, টটেনহাম হটস্পার, ভিয়ারিয়াল।

ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে, ম্যাচে শুরুতেই সিস্তোর গোলে পিছিয়ে পরে ম্যানইউ। তবে নিকোলাইয়ের আত্মঘাতি গোলে প্রথমার্ধেই সমতায় ফেরে রেড ডেভিলরা।

দ্বিতীয়ার্ধে মিজুল্যান্ডের উপর গোল ঝড় চালায় স্বাগতিকরা। রেড ডেভিলদের জার্সি গায়ে প্রথম ম্যাচেই জোড়া গোল করেন মার্কোস রাশফোর্ড। এছাড়াও আন্দ্রে হারেরা ও মেম্মিস ডিপ্যাইয়ের গোলে ৫-১ ব্যবধানে জয় পায় ম্যানইউ।

আরেক ম্যাচে, সাবেক রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের আত্মঘাতি গোলে পোর্তর বিপক্ষে জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। প্যানাল্টি থেকে জেমস মিলনারের একমাত্র গোলে অসবার্গকে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে লিভারপুল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ