জুরিখে চলছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিশেষ কংগ্রেস। বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচন আজ। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে বাংলাদেশসহ ২০৯টি দেশের ফুটবল ফেডারেশনের প্রধান কর্তারা নির্বাচিত করবেন ফিফার পরবর্তী প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহীম আল খলিফা, উয়েফার মহাসচিব জিয়ান্নি ইনফান্তিনো, দক্ষিণ আফ্রিকার টোকিও সেক্সওয়ালে, ফিফার সাবেক উপ মহাসচিব জেরোমে শ্যাম্পেন ও জর্ডানের প্রিন্স আলী আল হুসেইন।
নিষেধাজ্ঞার কারণে নির্বাচনে অংশ নিতে পারছেন না উয়েফার সাবেক প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। এছাড়া ফুটবলের সব ধরণের কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছেন সেপ ব্লাটার।
এদিকে, ফিফা কংগ্রেসে সিদ্ধান্ত নেয়া হয়েছে, এখন থেকে কেউ টানা তিন মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না।