খেলা

ফিফার নতুন সভাপতি হলেন জিয়ান্নি ইনফান্তিনো

জিয়ান্নি ইনফান্তিনো
জিয়ান্নি ইনফান্তিনো

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন উয়েফার মহাসচিব জিয়ান্নি ইনফান্তিনো।

শুক্রবার দ্বিতীয় রাউন্ডে গড়ানো ভোটাভুটিতে ১১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ইতালিয়ান বংশোদ্ভূত ৪৫ বছর বয়সী ইনফান্তিনো।

সাবেক সভাপতি জেপ ব্লাটারের উত্তরসূরি হবেন সুইস এ ফুটবল কর্মকর্তা।

বাহরাইনের শেখ সালমান বিন এব্রাহিম আল-খলিফা দ্বিতীয় সর্বোচ্চ ৮৮ ভোট পান। দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত হতে ১০৪টি ভোটের দরকার ছিল।

এর আগে প্রথম রাউন্ডে ইনফান্তিনো সর্বোচ্চ ৮৮ ভোট পান। আর শেখ সালমান পান ৮৫ ভোট। নিয়মানুযায়ী প্রথম রাউন্ডে জিততে মোট ভোটের দুই-তৃতীয়াংশ ভোট পেতে হতো কাউকে।

দ্বিতীয় রাউন্ডে জর্ডানের যুবরাজ আলি বিন আল-হুসেইন পেয়েছেন ৪ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী আন্তর্জাতিক ফুটবলের পরামর্শক ফরাসি নাগরিক জেরোমে শঁপ্যানিয়ে কোনো ভোট পাননি।

আর ফিফার সাবেক কর্মকর্তা দক্ষিণ আফ্রিকার টোকিও সেক্সওয়েল নির্বাচনের কয়েক ঘণ্টা আগে নিজেকে সরিয়ে নেন।

সভাপতি নির্বাচিত হওয়া ইনফান্তিনো শুক্রবার জুরিখে ফিফার এই বিশেষ কংগ্রেসে বলেন, আমরা ফিফার ভাবমূর্তি ও সম্মান আগের অবস্থায় ফিরিয়ে আনবো এবং বিশ্বের সবাই আমাদেরকে নিয়ে গর্বিত বোধ করবে।

বিগত ১৯৯৮ সাল থেকে সভাপতির দায়িত্বে থাকা ব্লাটার গত ২৯ মে পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এর কদিন পরেই ফিফাকে ঘিরে ঘুষ কেলেঙ্কারি ও দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় পদত্যাগের ঘোষণা দেন ৭৯ বছর বয়সী ব্লাটার। তখনই বিশেষ কংগ্রেসে ফিফার ব্লাটারের উত্তরসূরি নির্বাচনের সিদ্ধান্ত হয়।

ব্লাটারের পদত্যাগের ঘোষণার পরবর্তী সময়ের শুরুতে তার উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল ওই সময়ের উয়েফা প্রধান মিশেল প্লাতিনিকে। গত অক্টোবরে ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্রও জমা দেন তিনি। কিন্তু এর কদিন পরেই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে সংস্থাটির এথিক্স কমিটি। আর তদন্ত শেষে দুর্নীতির অভিযোগে তাদেরকে নিষিদ্ধ করে ফিফার এথিক্স কমিটি।

আর সবশেষে এবার দীর্ঘ প্রায় ১৮ বছর পর নতুন সভাপতি পেল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ