প্রায় আড়াই বছর পর আবারো জাতীয় নারী হকির আসর বসছে ২৯ ফেব্রুয়ারি। গেলো আসরের চেয়ে এবার বাড়ানো হয়েছে দলের সংখ্যা।
শনিবার সকালে হকি স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজতি সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।
এবারে তিনটি গ্রুপে খেলবে ৯টি জেলার নারী দল। প্রতিদিন তিনটি করে খেলা হবে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে।
বিজয়ী দলকে ৬০ হাজার ও রানার্সআপ দলকে ৪০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। ৬ মার্চ হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: