খেলা

এশিয়া কাপ টি-টোয়েন্টি

বাংলাদেশের লঙ্কা জয়

বাংলাদেশ
বাংলাদেশ

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে হাই ভোল্টেজ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে সাব্বির রহমানের ক্যারিয়ার সর্বোচ্চ ৮০ রানে ভর করে শ্রীলঙ্কাকে ১৪৮ রানের টার্গেট দেয় টাইগাররা। জবাবে নির্ধারিত ওভার শেষে ১২৪ রান করে লঙ্কানরা।টি-টোয়েন্টি ক্রিকেটে এটি শ্রীলংকার বিরুদ্ধে টাইগারদের প্রথম জয়।

মালিঙ্গাবিহীন শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২৬ রানে মিথুন-সৌম্য ও মুশফিকের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

অপরপ্রান্তে হাল ধরেন সাব্বির রহমান। চতুর্থ উইকেটে সাকিবের সঙ্গে ৮২ রানের পার্টনারশিপ গড়ে বড় সংগ্রহের পথে দলকে এগিয়ে নেওয়া আপ্রাণ চেষ্টা সাব্বিরের। কিন্তু ব্যক্তিগত ৮০ রানে থামতে হয় তাকে।

এরপর দ্রুতই ফিরে যান সাকিব-নুরুল হাসান। সাকিবের ৩২ রানের পর মাহমুদুল্লাহ'র ১২ বলে ২৩ রানের কার্যকরি ইনিংসে, ১৪৭ রানে করে টাইগাররা।

শুরুতেই শ্রীলঙ্কাকে চাপে ফেলতে পারতো বাংলাদেশ, যদি কিনা দিনেশ চান্দিমালের ক্যাচটি তালু বন্দি করতে পারতেন সৌম্য সরকার। দিলশানকেও প্যাভিলিয়নে পাঠানোর সুযোগটা মিস করেন মাহমুদুল্লাহ।

তবে এবার সাজঘরে ফেরেন দিলশান। সৌম্য সরকারের অসাধারণ ক্যাচে দলীয় ২০ রানে ফেরেন তিনি।

চান্দিমাল-জয়াসুরিয়ার ৫৬ রানের পার্টনারশিপে, ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়তে থাকে মাশরাফিরা। তবে দলীয় ৭৬ রানে চান্দিমাল ফিরে যাওয়ার এক রান পরেই জয়াসুরিয়াকে ফেরান সাকিব।

তাসকিন আহমেদের ক্যাচ মিস হতাশা বাড়ালেও, তিশারা পেরেরাকে এলবিডাব্লিউর ফাদে ফেলে বাংলাদেশকে আবারো খেলায় ফেরান মুস্তাফিজুর রহমান। সিরিওয়ারদানাকে দ্রুত আউট করনে মাশরাফি।

টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এরপর আর দাঁড়াতে পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ