স্প্যানিশ লিগের হাই-ভোল্টেজ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠেও অ্যাতলেটিকোকে হারাতে পারেনি রিয়াল।
শুরু থেকেই দুদল আক্রমণাত্মক ফুটবল খেললেও, গোলের দেখা মেলেনি প্রথমার্ধে। তবে বিরতির পর লিড নেয় দিয়েগো সিমিওনির শিষ্যরা। অ্যান্তোইন গ্রিজমানের গোলে ১-০ তে এগিয়ে যায় তারা। বারবার চেষ্টা করেও রিয়ালের হয়ে গোল করতে ব্যর্থ হন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচে আর গোল না হলে, ১-০ ব্যবধানে মাদ্রিদ ডার্বি জেতে অ্যাতলেটিরা।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে ১-২ গোলে হারিয়েছে চেলসি। শেইন লংয়ের গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও, বিরতির পর ম্যাচে ফেরে ব্লুজরা। সেস ফ্যাব্রিগাস ও ব্রানিস্লাভ ইভানোভিচের গোলে ২-১ ব্যবধানে জেতে গাস হিডিঙ্কের শিষ্যরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: