ফাইনালে টাইব্রেকে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে ক্যাপিটাল ওয়ান কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি।
ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনালে লিভারপুলের বিপক্ষে শুরুতে ফার্নান্দিনিয়োর গোলে লিড নেয় ম্যানচেস্টার সিটি। তবে ফিলিপে কৌটিনিয়োর গোলে খেলায় সমতা ফেরায় লিভারপুল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে টাইব্রেকে ম্যাচের ভাগ্য নিষ্পত্তি হয়। ৩-১ ব্যবধানের জয়ে চতুর্থবারের মতো ক্যাপিটাল ওয়ান কাপের শিরোপা জেতে সিটিজেনরা।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে, ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে আর্সেনাল। জোড়া গোল করেছেন রেড ডেভিল ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড।
অন্যদিকে, স্প্যানিশ লিগে শুরুতে পিছিয়ে পড়লেও লিওনেল মেসি ও জেরার্ড পিকের গোলে সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: