খেলা

এশিয়া কাপ: সোমবার আরব আমিরাতের মুখোমুখি পাকিস্তান

এশিয়া কাপ
এশিয়া কাপ

এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে সোমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরেছে পাকিস্তান। তবে আইসিসির সহযোগী দেশের বিপক্ষে ফেবারিট তারাই।

যদিও ব্যাটিং নিয়ে দুশ্চিতা রয়েছে তাদের ক্যাম্পে। আর, চমৎকার বোলিং পারফরমেন্সে নিজেদের প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষের সমীহ আদায় করেছে সংযুক্ত আরব আমিরাত।

টুর্নামেন্টে ফিরতে হলে সংযুক্ত আরব আমিরাতকেই টার্গেট করতে হবে পাকিস্তানের। ভারতের বিপক্ষে হেরে যাওয়া একাদশে পরিবর্তন আসার সম্ভাবনাও নেই তেমন। মিরপুরের সিমিং কন্ডিশনে তাই খেলতে পারেন পাকিস্তানের চার পেইসার।

লো স্কোরিং পাক-ভারত ম্যাচে রুদ্ধশ্বাস বোলিংয়ের কারণে স্বাভাবিকভাবেই স্পটলাইট থাকবে মোহাম্মদ আমেরের ওপর। পাঁচ বছরের নিষেধাজ্ঞা থেকে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা আমের ফিরেছেন দূর্দান্তভাবে।

তবে চূড়ান্ত পর্যায়ের ক্রিকেটে ফিরে ভাল বোলিং করেছেন মোহাম্মদ সামিও। সঙ্গে ওয়াহাব-ইরফান-আফ্রিদীকে দুর্ধর্ষ বোলিং স্কোয়াড গড়েছে পাকিস্তান।

তবে বরাবরের মতোই আফ্রিদি বাহিনীকে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে ব্যাটিং লাইনআপ নিয়ে। আর এ দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে আটকানোর সুযোগ রয়েছে আরব আমিরাতের। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচেই আরব আমিরাতের বোলাররা ভুগিয়েছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের।

বাছাইপর্বের সেরা দল হয়ে এশিয়া কাপে খেলা আরব আমিরাতে জন্য এশিয়ার চার জায়ান্টের একটিকে হারালেই টুর্নামেন্ট সফল। মোহাম্মদ নাভিদ, আমাজাদ জাওয়াদ ও আহমেদ রেজা তাদের পারফর্মেন্স দিয়ে সে স্বপ্ন দেখাতেই পারেন তাদের পাকিস্তানি কোচ আকিব জাভেদকে।

তবে ছোট দলের বিপক্ষে হারার লজ্জা কোনভাবেই কাম্য নয় পাকিস্তানের। তাইতো জয়ই একমাত্র লক্ষ্য ২০১২'র এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তানের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ