খেলা

এশিয়া কাপ খেলছেন না মুস্তাফিজ, ফিরছেন তামিম

 মুস্তাফিজ, তামিম
মুস্তাফিজ, তামিম

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে খেলা অনিশ্চিত কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমানের। তার জায়গায় দলে ফিরেছেন ছুটি কাটিয়ে দেশে ফেরা তামিম ইকবাল।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সাইড স্ট্রেইনে ব্যাথা অনুভব করেন মুস্তাফিজ। পরবর্তীতে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর ইনজুরি নিশ্চিত হয়।

ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না এই কাটার স্পেশালিস্ট। এমনকি বাংলাদেশ ফাইনালে উঠলেও দল হয়তো পাবে না তাকে।

এর আগে সাইড স্ট্রেইন ইনজুরির কারণে মাঠের বাইরে কাটাতে হয়েছিল মুস্তাফিজকে। তার জায়গায় ওপেনার তামিম ইকবালকে দলে ফেরানোর কথা ভাবছে টিম ম্যানেজম্যান্ট।

এরইমধ্যে ব্যাংককে সন্তান জন্মের পর দেশে ফিরেছেন এই ড্যাশিং ওপেনার। এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন পাওয়ায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দেখা যাবে তামিমকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ