খেলা

লায়নের কাছে হারলো ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই

ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই
ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর লায়নের কাছে পরাজিত হল ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই। লিগ ওয়ানের ম্যাচে, লায়নের কাছে ২-১ গোলে হেরেছে দ্য পারসিয়ানরা।

স্তাদ দেস লুমিরাস স্টেডিয়ামে, ম্যাচে শুরুতেই পিএসজির বিপক্ষে লিড নেয় লায়ন। আলেক্সেন্ডার লেকাজেতির অ্যাসিস্ট থেকে গোল করেন ম্যাক্সওয়েল কন্তে।

বিরতিতে যাবার আগেই ব্যবধান বাড়িয়ে নেয় স্বাগতিকরা। সাবেক ম্যানইউ তারকা রাফায়েলের ক্রস থেকে স্কোরশিটে নাম লেখান সার্গেই দার্দে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল শোধ করে প্যারিস সেইন্ট জার্মেই। লায়ন গোলরক্ষককে পরাস্ত করেন লুকাস মোওরা। বাকি সময়ে আর কোন গোলের দেখা পায়নি পিএসজি।

নির্ধারিত সময়ে শেষে লায়নের কাছে চলতি মৌসুমে প্রথম হার নিয়ে মাঠ ছাড়ে দ্য পারশিয়ানরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ