ইংলিশ প্রিমিয়ার লিগে দিয়াগো কস্তা ও কেনেডির গোলে নরউইচ সিটিকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। দিনের আরেক ম্যাচে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লেস্টার সিটি।
ক্যারো রোড স্টেডিয়ামে, ম্যাচের শুরুতেই লিড নেয় চেলসি। অ্যাডিন হ্যাজার্ডের অ্যাসিস্ট থেকে গোল করেন কেনেডি। বিরতিতে যাবার আগেই ব্যবধান দ্বিগুন করে নেয় ব্লুরা।
বারটেন্ডের সহযোগিতায় স্কোরশিটে নাম লেখান দূর্দান্ত ফর্মে থাকা স্প্যানিশ তারকা দিয়াগো কস্তা। ম্যাচে ৬৮ মিনিটে নাথান রেডমোন্ডের গোলে ব্যবধান কমায় নরউইচ।
বাকি সময়ে আর কোন গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গাস হিডিংসের শিষ্যরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: