খেলা

ইংলিশ কাউন্টিতে মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান

বিশ্ব ক্রিকেটের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ইংলিশ কাউন্টি ক্রিকেট লিগের দল সাসেক্স। সবকিছু ঠিকঠাক থাকলে এ মৌসুম থেকেই ‘ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট’ টুর্নামেন্টে দেখা যাবে তাকে।

ঐতিহ্যবাহী এ দলটিতে নাম লেখানো বাংলাদেশের প্রথম ক্রিকেটার ২০ বছর বয়সী এ পেসার। এর আগে সাকিব আল হাসান ও তামিম ইকবাল কাউন্টি ক্রিকেটে খেলেছেন।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই তরুণের। ওয়ানডেতে ভারতকে একাই গুড়িয়ে দেন তিনি। দশম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট দখল করে ইতিহাসের পাতায় নাম লেখান। পরের ম্যাচে ৪৩ রানে নেন ৬ উইকেট।

এরপর টেস্টেও স্মরণীয় অভিষেক। ৩৭ রানে ৪ উইকেট নিয়ে গড়েন আরেক নজির। মুস্তাফিজ সেই থেকে বাঘা-বাঘা সব ব্যাটসম্যানের কাছে এক আতংকের নাম। বিদেশি লিগের দলগুলো তাকে দলে ভেড়াতে উঠে পড়ে লাগে।

পাকিস্তান প্রিমিয়ার লিগে নাম লেখালেও ইনজুরির কারণে খেলতে পারেননি। আইপিএলেও তাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ।

সাসেক্সে খেলার বিষয়ে স্কাই স্পোর্টসকে মুস্তাফিজ বলেন, কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে ভীষণ ভাল লাগছে। ইংল্যান্ডে খেলার ইচ্ছা আমার স্বপ্ন। সেই সুযোগটা দেয়ার জন্য সাসেক্সকে ধন্যবাদ। আশা করি তারা আমার ওপর যে আস্থা রেখেছে, আমি তার প্রতিদান দিতে পারব।

মুস্তাফিজ এখন ইনজুরিতে মাঠের বাইরে আছেন। খেলতে পারছেন না এশিয়া কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারবেন কি-না তা নিয়ে সন্দেহ রয়েছে।

তবে কাউন্টির সূচি বলছে, মুস্তাফিজকে পুরো মৌসুমের জন্যই দলে পাবে সাসেক্স। ওই সময় বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা নেই।

সাসেক্সের প্রধান কোচ মার্ক ডেভিস মুস্তাফিজকে দলে নিতে পেরে উচ্ছ্বসিত, সত্যি আমি ভীষণ আনন্দিত। সে অসাধারণ নৈপুণ্যের একজন ক্রিকেটার। বিশ্বক্রিকেটের উজ্জ্বল তরুণ প্রতিভা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ