এশিয়া কাপ টি-টোয়েন্টির নবম ম্যাচে বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে খেলা।
দুই দলের জন্যই এটি নিয়মরক্ষার ম্যাচ। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।
এদিকে, টুর্নামেন্টে ধারাবাহিক ভালো বোলিং করে প্রতিপক্ষের সমীহ আদায় করেছে সংযুক্ত আরব আমিরাত। বাছাইপর্বে অপরাজিত থেকে এশিয়া কাপের মূল পর্বে উঠেছে আরব আমিরাত। নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বিপক্ষে ভাল খেলাই লক্ষ্য আকিব জাভেদের শিষ্যেদের।
হালকা ইনজুরিতে আক্রান্ত ভারতের অধিনায়ক ধোনি, ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ফাইনাল নিশ্চিত হওয়ায় তাই পরিবর্তন আসতে পারে ভারতীয় একাদশে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: