এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের দেয়া ১৩০ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশের টাইগাররা।
পাকিস্তান ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৯ রান।
এর আগে টস জিতে ব্যাট করে পাকিস্তান। আর বোলিং করে বাংলাদেশ। টসের সময় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, টস জিতলে ব্যাটিং নিতেন তিনিও।
দুই অধিনায়কের চাওয়াতেই অনেকটা বোঝা যাচ্ছে উইকেটের সম্ভাব্য চরিত্র।
পিচ রিপোর্টে ডিন জোন্স বলেন, ১৬০ রান করতে পারলে মোটামুটি ভালো লক্ষ্য হবে।
বাংলাদেশ দলে পরিবর্তন আছে দুটি। চোট পাওয়া মুস্তাফিজুর রহমানের জায়গায় এসেছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি, উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসানের জায়গায় ওপেনার তামিম ইকবাল।
পাকিস্তান দলে পরিবর্তন একটি। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের জায়গায় এসেছেন পেস বোলিং অলরাউন্ডার আনোয়ার আলি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: