খেলা

এশিয়া কাপ টি-টোয়েন্টি: ফাইনালে টাইগাররা

ফাইনালে টাইগাররা
ফাইনালে টাইগাররা

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে বাংলাদেশ।

বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে পাকিস্তানকে ৭ উইকেটে ১২৯ রানে বেধে ফেলে টাইগাররা। জবাবে, সৌম্য সরকারের ৪৮, মাহমুদুল্লাহর ১৫ বলে ২২ ও মাশরাফি বিন মুর্তজার ৭ বলে ১২ রানে ভর করে ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সৌম্য সরকার।

আনোয়ার আলীর বলটি মাহমুদুল্লাহ বাউন্ডারি পার করাতেই উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম সঙ্গে গোটা দেশ। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠলো টাইগাররা। বোলারদের দারুণ শুরুর পর ব্যাটসম্যানদের দৃঢ়তায় জয় পেল মাশরাফি বাহিনী। সেই সঙ্গে ২০১২ এশিয়া কাপের ফাইনালে হারের মধুর প্রতিশোধও নিল টিম বাংলাদেশ।

টস ভাগ্য সহায় না হলেও বোলিংয়ে দাপুটে সূচনা করেন টাইগাররা। দ্বিতীয় ওভারেই খুররাম মানজুরকে সাজঘরের পথ দেখান পেসার আল-আমিন।

টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়ে পাকিস্তান। রাজধানীর মিরপুরের বাউন্সি উইকেটে দ্রুত টপ অর্ডারের চার ব্যাটসম্যানের উইকেট হারায় তারা।

শারজিল খান ও মোহাম্মদ হাফিজের পর বিদায় নেন পাকিস্তানের অন্যতম ভরসা উমর আকমল। নবম ওভারে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ তখন ২৮ রান।

তবে শোয়েব মালিক ও সারফারাজ খানের ব্যাটে বিপর্যয় কিছুটা সামলে নেয় পাকিস্তান। ৫ম উইকেটে ৭০ রানের জুটি গড়েন দুজনে। ৩০ বলে ৪১ রান করে আউট হন শোয়েব।

হার্ড-হিটার আফ্রিদি কোনো রান না করে ফিরলেও, সারফারাজের হার না মানা ফিফটিতে, নির্ধারিত ওভারে ১২৯ রান করে পাকিস্তান। ৪২ বলে ৫৮ রান করেন সারফারাজ। আল আমিন ৩টি, সানি ২টি এবং একটি করে উইকেট নেন মাশরাফি ও তাসকিন।

জবাব দিতে নেমে প্রথম ওভারেই ছক্কা হাঁকান তামিম ইকবাল। তবে দলে ফিরে ভক্তদের আশা পূরণ করতে পারেননি তামিম। ৭ রান করে দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো সাব্বির অল্প রানে আউট হলেও হাল ছাড়েননি সৌম্য। ফর্মে ফিরলেন দারুণভাবে। দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের পথটা সহজ করে নেন এ স্টাইলিশ ব্যাটসম্যান। ৪৮ বলে ৪৮ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন সৌম্য।

মুশফিক ও সাকিব দ্রুত প্যাভিলিয়নে ফিরে গেলে বাংলাদেশ কিছুটা চাপে পড়ে। তবে মাশরাফি-মাহমুদুল্লাহর ব্যাটে ৫ বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা। আর সেইসঙ্গে নিশ্চিত হয় ফাইনালের টিকেট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ