খেলা

কিংবদন্তী টেস্ট ব্যাটসম্যান মার্টিন ক্রো আর নেই

মার্টিন ক্রো
মার্টিন ক্রো

নিউজিল্যান্ডের ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান মার্টিন ক্রো মারা গেছেন। বৃহস্পতিবার অকল্যান্ডে ৫৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে, শেষ পর্যন্ত হার মানলেন নিউজিল্যান্ডের সাবেক এ অধিনায়ক। ২০১২ সালে ক্যান্সার মুক্ত হলেও, ২০১৪ সালের সেপ্টেম্বরে আবারো রোগটি ধরা পড়ে তার শরীরে।

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে রেকর্ড ১৭টি সেঞ্চুরি আছে ক্রোর। ১৯৮২ সালে অভিষেক হওয়ার পর থেকে ৭৭ টেস্ট খেলে, ৪৫ দশমিক তিন ছয় গড়ে, ক্রোর রানের সংখ্যা পাঁচ হাজার চার শ চুয়াল্লিশ।

১৯৮৫ সালে উইজডেনের সেরা ক্রিকেটারদের তালিকায় ছিলেন তিনি। ১৯৯১ সালে ওয়েলিংটনে, শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ার সেরা ২৯৯ রানের ইনিংস খেলেন ক্রো।

আর ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপে নয় ম্যাচে ৪৫৬ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ