খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে হেরেছে ম্যান সিটি-টটেনহাম-আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগে হেরেছে শিরোপা প্রত্যাশী তিন দল-ম্যানচেস্টার সিটি, টটেনহাম ও আর্সেনাল। ফেভারিট ক্লাব তিনটি জয়ের দেখা না পাওয়ায় পয়েন্ট তালিকার শীর্ষ চার দলের অবস্থান অপরিবর্তিত আছে।

লিগে টানা তৃতীয় হারের দেখা পেয়েছে ম্যান সিটি। লিভারপুলের মাঠে একটিও গোল দিতে পারেনি ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। উল্টো গোল হজম করেছে তিনটি। অল রেডদের ৩-০ ব্যবধানের জয়ে, গোল করেছেন অ্যাডাম লাল্লানা, জেমস মিলনার ও রবার্তো ফিরমিনো।

এদিকে, টানা দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে আর্সেনাল। ঘরের মাঠে জো ক্যাম্পবেলের গোলে প্রথমে লিড নিলেও, তা ধরে রাখতে পারেনি গানাররা। দুটি গোল হজম করে সোয়ানসি সিটির কাছে ১-২ ব্যবধানে হেরেছে তারা।

দিনের আরেক ম্যাচে মিখাইল অ্যান্তোনিওর একমাত্র গোলে, ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে ০-১ ব্যবধানে হেরেছে টটেনহাম হটস্পার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ