স্প্যানিশ লিগে জয় পেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে জার্মান লিগে হেরেছে শিরোপার অন্যতম দাবিদার বায়ার্ন মিউনিখ।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টিতে এগিয়ে যাবার পর, ম্যারিনোর আত্মঘাতী গোলে লিড দ্বিগুণ হয় রিয়াল মাদ্রিদের। বিরতির আগেই ডেভারসনের গোলে ব্যবধান কমায় লেভান্তে। ৯০ মিনিটে ইসকোর গোলে ১-৩ ব্যবধানের জয় পায় জিনেদিন জিদানের শিষ্যরা।
এদিকে, বুন্দেসলিগায় মেইনজের কাছে ১-২ গোলে হেরেছে তালিকার শীর্ষে থাকা বায়ার্ন। এ হারের ফলে দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে পেপ গার্দিওলার শিষ্যদের পয়েন্ট ব্যবধান দাঁড়ালো পাঁচ।
আর সেইন্ট এটিয়েনেকে ১-৩ গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেই।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: