স্প্যানিশ লা লিগায় টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল জায়ান্ট বার্সেলোনা। লিওলেন মেসির হ্যাটট্রিকে রায়ো ভায়েকানোকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্যাটালান জায়ান্টরা।
ক্যাম্প দে ফুটবল স্টেডিয়ামে, ম্যাচের ২২ মিনিটেই আইভান রাকিতিচের গোলে লিড নেয় বার্সেলোনার। এক মিনিট পরই নেইমারের সঙ্গে বোঝাপড়া থেকে গোল করেন লিওনেল মেসি।
বিরতি থেকে ফিরে ভায়েকোনোর উপর চড়াও হয়ে খেলতে থাকে ক্যাটালানরা। ৫৩ মিনিটে স্কোরশিটে দ্বিতীয়বারের মত নাম লেখান মেসি। মিনিট চারেক পরই বার্সার জালে বল পাঠিয়ে একটি গোল শোধ করেন মানুচো।
ম্যাচের ৭২ মিনিটে সার্জিও বুসকেটসের অ্যাসিস্ট থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। এটি ছিল এ আর্জেন্টাইন তারকার ৩৫ তম লা লিগা হ্যাটট্রিক। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে আরদা তুরানের গোলে ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: