সেল্টা ভিগোর বিপক্ষে চার গোল করে স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে উঠে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার হ্যাটট্রিকে ৭-১ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে সেল্টা ভিগোকে গোলবন্যায় ভাসিয়েছে রিয়াল। ১৯ বার সুযোগ পেলেও, এ ম্যাচে চলতি মৌসুমে ফ্রি-কিক থেকে প্রথম গোলের দেখা পান সি আর স্যাভেন। সাত মৌসুমে ২২৮ ম্যাচে রোনালদোর গোলের সংখ্যা এখন ২৫২। ১২ মৌসুমে ৩০৪ গোল নিয়ে রোনালদোর ওপরে আছেন লিওনেল মেসি। রিয়ালের হয়ে বাকী তিনটি গোল করেছেন পেপে, হেসে রদ্রিগেজ ও চোট কাটিয়ে দলে ফেরা গ্যারেথ বেইল।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রেখেছে এ মৌসুমে চমক দেখানো দল লেস্টার সিটি।
অপর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-২ গোলে ড্র করেছে, দুই ও তিন নম্বরে থাকা টটেনহাম হটস্পার ও আর্সেনাল। তবে অ্যাস্টন ভিলার বিপক্ষে তালিকার চারে থাকা ম্যানচেস্টার সিটি জিতেছে ৪-০ গোলে।