খেলা

মেসির জোড়া গোলে হারলো এইবার

মেসি
মেসি

স্প্যানিশ লা লিগায়, লিওনেল মেসির জোড়া গোলে এইবারকে ৪-০ ব্যবধানে হারিয়েছে জায়ান্ট বার্সেলোনা।

মিউনিসিপাল দে ইপুরুয়া স্টেডিয়ামে, ম্যাচের শুরুতেই এইবারের বিপক্ষে লিড নেয় বার্সেলোনা। উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজের পাস থেকে গোল করেন ক্যাটালানদের রাইজিং স্টার মুনির আল হাদ্দাদি।

বিরতিতে যাবার আগেই ব্যবধান দ্বিগুন করে লুইস এনরিকের শিষ্যরা। এবার মুনিরের সহযোগিতায় গোল করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

ম্যাচের ৭৬ মিনিটে এবারেরই বিপক্ষে স্কোরলাইন ৩-০ করে দেন মেসি। পেনাল্টি থেকে গোল করেন এই আর্জেন্টাইন। খেলা শেষ হবার মিনিট ছয়েক আগে লুইস সুয়ারেজ গোল করলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যাটালান জায়ান্টরা।

দিনের আরেক ম্যাচে, ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ