খেলা

ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে টাইগাররা

টাইগাররা
টাইগাররা

এশিয়া কাপের রেশ কাটতে না কাটতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সোমবার সকালে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে টাইগাররা।

এ সময় সদ্য সমাপ্ত এশিয়া কাপ, বিশ্বকাপে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা জোগাবে বলে জানান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ওয়ার্ল্ড টি-টোয়েন্টির মূলপর্বে খেলাই টাইগারদের প্রাথমিক লক্ষ্য বলেও জানান টাইগার ক্যাপ্টেন।

সকাল ১০টায় জেড এয়ারওয়েজে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখান থেকে চার্টার্ড ফ্লাইটে ধর্মশালায় যাবে মুশফিক, সাকিবরা।

এদিকে, এশিয়া কাপের ফাইনালে ওঠায় গেলো শনিবার আইসিসি নির্ধারিত একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলতে পারেনি বাংলাদেশ। তাই কোনো রকম প্রস্তুতি ম্যাচ ছাড়াই বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করতে হবে টাইগারদের।

বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানের বিপক্ষে খেলবে টাইগাররা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ