চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে ইতালিয়ান ক্লাব রোমাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্টরা।
এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে গ্যালাক্টিকোসরা। প্রথমার্ধে রিয়ালের সঙ্গে লড়াই চালিয়ে যায় রোমা।
তবে ম্যাচের প্রথম ৪৫ মিনিট কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে, ২ মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে রোমা।
রিয়াল মাদ্রিদের হয়ে স্কোরশীটে নাম তোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও হামেস রড্রিগেজ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: