ভারতের ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। বুধবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে, টস জিতে বাংলাদেশকে ব্যাটিং দেন নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার বোরেন।
ব্যাটিং শেষে নেদারল্যান্ডসকে ১৫৪ রানের টার্গেট দেয় টাইগাররা। নেদারল্যান্ডের সংগ্রহ ২০ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান। আর বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান।
মাঠে দারুণ খেলেছেন তামিম। হল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই চড়াও তামিম। চার বছর পর তুলে নিলেন আরও একটি ফিফটি। ৪২ বলে ৫টি চার ও দুটি ৬ য়ে সাজানো এই ইনিংসকে ঘিরেই বাংলাদেশের প্রত্যাশা। তামিমের সঙ্গ দারুণ জুটি বেধেছিলেন মাহমুদউল্লাহ।
১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৯। এর আগে, ১৫ রান করে সাজ ঘরে ফিরেছেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। সাকিব আল হাসান ৫ রান করেই সাজ ঘরে ফেরেন।
এদিকে, চোটের কারণে আজ খেলতে পারছেন না মুস্তাফিজ। স্কোয়াড থেকে বাদ পড়েছেন আবু হায়দার রনিও। তার জায়গায় খেলছেন স্পিনার আরাফাত সানি