ইউরোপা লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে, ড্যানিয়েল স্ট্যারিজ ও রবার্তো ফিরমিনোর গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল।
অ্যানফিল্ড স্টেডিয়ামে, ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। পেনাল্টি থেকে গোল করে অলরেডদের লিড এনে দেন ড্যানিয়েল স্ট্যারিজ।
ম্যাচের ৭৩ মিনিটে ম্যানইউর সঙ্গে ব্যবধান দ্বিগুন করেন রবার্তো ফিরমিনো। অ্যাডাম লালানার অ্যাসিস্ট থেকে গোল করেন এ ব্রাজিলিয়ান। নির্ধারিত সময়ে আর কোন গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
দিনের আরেক ম্যাচে, ইদুনা পার্ক স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই আবেমিয়াংয়ের গোলে লিড নেয় বরুশিয়া। দ্বিতীয়ার্ধে মার্কো রিউসের জোড়া গোলে টটেনহামের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় পায় ব্ল্যাক এন্ড ইয়েলোরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: