খেলা

তিন ফরম্যাটেই সেরা তামিম

তামিম ইকবাল
তামিম ইকবাল

বাংলাদেশের ক্রিকেটের তিন ফরম্যাটেই ব্যাটসম্যানদের সেরা তামিম ইকবাল। টেস্ট ওয়ানডের পর টিটোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের ইনিংস খেলে সংক্ষিপ্ত ভার্সনে নিজেকে সবার ওপরে নিয়ে গেছেন তামিম ইকবাল।

টি-টোয়েন্টিতে বেশ অনেকদিন বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক ছিলেন সাকিব আল হাসান। তবে, আইরিশদের বিপক্ষে ৪৭ রানের ইনিংস খেলে সতীর্থকে ছাড়িয়ে গেছেন তামিম।

টেস্ট, ওয়ানডে ও টিটোয়েন্টির সেরা রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস এসেছে তামিমের উইলো থেকে। ৪২ টেস্টে ৩১১৮ রান করেছেন তামিম। সর্বোচ্চ ইনিংস ২০৬ রানের। ১৫৩ ওয়ানডে ম্যাচ খেলে ৪৭১৩ রান করেছেন তিনি।

আর এ ফরম্যাটে তার করা ১৫৪ রান ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।

৪৮টি টি-টোয়েন্টি ম্যাচে তামিম করেছেন ৯৮৯ রান। সর্বোচ্চ ইনিংস, অপরাজিত ৮৮ রান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ