ইতালিয়ান সিরি’আ তে সাসুয়েলোর বিপক্ষে ১-০ গোলে জিতেছে জুভেন্টাস। এ জয় টেবিলের শীর্ষস্থান সুসংহত করেছে জুভদের।
টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে বর্তমানে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে জুভেন্টাস।এদিকে, এ ম্যাচে আরও একটি ক্লাব রেকর্ড গড়েছেন করেছেন জুভদের লিজেন্ড গোলকীপার জিয়ানলুইজি বুফন।
লিগে টানা ১০ ম্যাচে তার বিপক্ষে প্রতিপক্ষ গোল করতে পারেনি। টেবিলের তলানীতে থাকা সাসুয়েলোর বিপক্ষে জুভেন্টাসই বারবার আক্রমণ করেছে।
এমনই এক আক্রমণকে গোলে পরিণত করেন পাওলো ডিবালা। মৌসুমে তার ১৪ তম গোলে লিড পায় তুরিনের ওল্ড লেডিরা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: