খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ: রোববার ওমানের মুখোমুখি বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ
টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। দু দলের জন্যই মহাগুরুত্ব এ ম্যাচ। যে দল জিতবে, তারাই যাবে সুপার টেনে।

তাই চুড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে বাংলাদেশ ও ওমানের জন্য অঘোষিত ফাইনালই বলা যায় এ ম্যাচটিকে। ওমানের বিপক্ষে জিতে বিশ্বকাপের চুড়ান্ত পর্বে খেলতে নিজেদের সেরাটা দিয়ে খেলতে চায় টাইগাররা।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত ৮টায়।

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তামিম, সৌম্য, সাব্বিরদের ব্যাটে ভর করে যেভাবে খেলা শুরু করেছিলো টাইগাররা, বৃষ্টি বাগড়া না দিলে হয়তো সেদিনই সুপার টেন নিশ্চিত হয়ে যেতো বাংলাদেশের।

তবে শেষ পর্যন্ত প্রকৃতির কাছে হার মেনে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মাশরাফি বাহিনীকে। এখন চুড়ান্ত পর্বে যেতে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে হারাতে হবে ওমানকে।

এদিকে, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বৃষ্টির বাধায় এক পয়েন্ট পেয়েছে ওমান। আর প্রথম খেলায় আয়ারল্যান্ডকে হারিয়ে তাদেরও অর্জন বাংলাদেশের সমান ৩ পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে আছে মাশরাফি বাহিনী।

সেক্ষেত্রে বৃষ্টির কারণে ওমানের বিপক্ষে ম্যাচটিও পরিত্যক্ত হলে বাংলাদেশই সুপার টেনে খেলবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে বোলিং তেমন ক্ষুরধার না হলেও ব্যাটিংয়ে নিজেদের যোগ্যতার প্রমান রেখেছে ওমান। আইসিসির সহযোগী এ দেশটিকে নিয়ে তাই মাশরাফি বাহিনী সতর্ক। এর আগে কখনো ওমানের বিপক্ষে খেলেনি বাংলাদেশ।

তাই অন্য যে কোনো দলের মতোই ওমানের বিপক্ষে জয়ের ছক কষছে টাইগাররা।

এদিকে, বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ করায় শনিবার চেন্নাইয়ে বায়োমেকানিক্যাল পরীক্ষা দিয়েছেন স্পিনার আরাফাত সানি। ওমানের বিপক্ষে খেলে পরদিন চেন্নাইয়ে পরীক্ষা দিতে যাবেন পেসার তাসকিন আহমেদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ