খেলা

স্প্যানিশ লিগ: পয়েন্ট তালিকায় শীর্ষ বার্সা-অ্যাতলেটিকো

বার্সা-অ্যাতলেটিকো
বার্সা-অ্যাতলেটিকো

স্প্যানিশ লিগে জয় পেয়েছে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। হেতাফেকে ৬-০ গোলে বার্সা, আর দেপোর্তিভো লা করুণাকে ৩-০ গোলে হারিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

হুয়ান রদ্রিগেজের আত্মঘাতী গোলে লিড নেয় বার্সা। নেইমার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি লিওনেল মেসি।

মৌসুমে লা লিগায় কাতালানদের পেনাল্টি মিসের এটি অষ্টম ঘটনা। বার্সার পরের চারটি গোলেই কৃতিত্ব মেসির। পুরো ম্যাচে তিনটি অ্যাসিস্ট করেন তিনি। মুনির এল হাদ্দাদির একটি ও নেইমারের দুটি গোল বানিয়ে দেয়ার পাশাপাশি, নজরকাড়া একটি গোলও করেন আর্জেন্টাইন তারকা।

শেষ পাঁচ ম্যাচে এটি মেসির নবম গোল। আর লিগে পঁচিশতম গোলের দেখা পান নেইমার। এরপর ওভার-হেড কিকে ৬-০ গোলে দলের জয় নিশ্চিতো করেন আরদা তুরান।

এদিকে সোউল নিগুয়েজ, অ্যান্তোইন গ্রিজমান ও আংহেল কোরেয়ার গোলে, লিগে টানা চতুর্থ জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। দেপোর্তিভো লা করুণাকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ