খেলা

১৩ জন প্রতিভাবান বোলার বিসিবিতে

 বিসিবি
বিসিবি

ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইনের মাধ্যেমে সারাদেশ থেকে চূড়ান্ত বাছাই শেষে ১৩ জন প্রতিভাবান বোলার পেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)— এদের মধ্যে রয়েছেন ১০ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন ফিজিক্যালি চ্যালেঞ্জড ফাস্ট বোলার বলে জানিয়েছেন বিসিবির ভাইস চেয়ারম্যান মাহবুব আনাম।

রোববার রবি ফাস্ট বোলার হান্ট কর্মসূচীর শেষ দিনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রায় দুই মাস ধরে চলা এ ক্যাম্পেইনে স্পিডস্টার ক্যাটাগরিতে দেশসেরা হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য এবাদত হোসেন। প্র্যাকটিসেই ১৩৯ কিলোমিটার প্রতি ঘণ্টায় বোলিং করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। যদিও শেষ রাউন্ডে এসে ১৩৫ কিলোমিটার গতিতে বল ডেলিভারি দিয়েছেন এবাদত।

বাকি ২টি ক্যাটাগরির মধ্যে নিখুঁত লাইন লেন্থে সেরা হয়েছেন মজিবুর রহমান ও দুর্দান্ত সুইং বোলিং করে চমক দেখিয়েছেন সুলতান হোসেন।

সেরা নারী ফাস্ট বোলার পুজা চক্রবর্তী ঘন্টায় বল ছুঁড়েছেন ১০০ কিলোমিটার গতিতে। আগ্রাসী এ নারী বোলার এরই মধ্যে স্বপ্ন দেখছেন ভবিষ্যতে ছাড়িয়ে যাবেন সালমা-জাহানারাদেরকেও।

ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশের স্পেশাল ক্রিকেট টিমের জন্য ২ জন আদর্শ বোলারেরও খোঁজ মিলেছে এ ক্যাম্পেইনে। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যাটাগরি জেতা এ দুই বোলার প্রত্যেকে পেয়েছেন পুরষ্কার সহ বিসিবি ও রবির তরফ থেকে সব ধরনের সহযোগীতার আশ্বাস।

১৩ জনের প্রতিভাবান এ দলটিকে নিবিড় পরিচর্যায় আরও ক্ষুরধার করে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ