খেলা

বিশ্বকাপের মূল পর্বে উজ্জল নাম ‘বাংলাদেশ’

বাংলাদেশ
বাংলাদেশ

অপরাজিত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশ। তামিমের সেঞ্চুরিতে ওমানকে টাইগারদের দেয়া ১৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ম্যাচ দুই দফায় বৃষ্টির শিকার হয়। শেষ পর্যন্ত ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫৪ রানে জয় পায় বাংলাদেশ।

রোববার ধর্মশালায় বৃষ্টিভেজা উইকেটে টস ভাগ্যে জিতে বাংলাদেশকে ব্যাট করতে আমন্ত্রণ জানান ওমান অধিনায়ক সুলতান আহমেদ। সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে ধীর লয়ে ব্যাট চালিয়ে যান তামিম ইকবাল। তবে দলীয় ৪২ রানে লালচেতার শিকার হন সৌম্য।

সাব্বিরকে সঙ্গে নিয়ে বাউন্ডারি ওভার বাউন্ডারি হাকিয়ে খেলে যান ওপেনার তামিম। তামিম হাফসেঞ্চুরি পূরণ করলেও অন্য প্রান্তে থাকা সাব্বির ব্যাক্তিগত ৪৪ রানে কাউসার আলীর শিকার হন।

সাব্বির আউট হয়ে গেলেও স্কোরবোর্ডে রানের চাকা সচল রাখেন তামিম। ৬০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার পূরণ করে বাংলাদেশের হয়ে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। তার অপরাজিত ১০৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ১৮০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতেনেমে দলীয় ১৪ রানের মধ্যেই টাইগার পেসারদের শিকার হন দুই ওপেনার জিসান ও কাওসার আলী। তবে বৃষ্টির কারণে ৭ ওভার পর বন্ধ হয়ে যায় খেলা।

বৃষ্টি শেষে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ওমানের টার্গেট দাড়ায় ১৬ ওভারে ১৫২ রান। দ্রুত রান তুলতে গিয়ে দুই উইকেট হারিয়ে বসে ওমান। এ অবস্থায় ৮ বল পর আবারও বৃষ্টি নামে মাঠে।

দ্বিতীয় দফায় বৃষ্টি শেষে আবারও ম্যাচ শুরু হলে জয়ের জন্য ওমানের টার্গেট দাড়ায় ২২ বলে ৭৫ রান। শেষ পর্যন্ত ১২ ওভারে ৯ উইকেটে ৬৫ রান করে ওমান। ৫৪ রানে জয় পায় বাংলাদেশ। ৪টি উইকেট নেন সাকিব।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ