স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শেষ মুহুর্তে ক্যাসমিরোর গোলে লাস পালমাসকে ২-১ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোরা।
স্তাদিও দে কেনেরিয়া স্টেডিয়ামে, ম্যাচের ২৪ মিনিটে গোল আদায় করে নেয় রিয়াল মাদ্রিদ। ইসকোরর সহযোগিতায় গোল করেন রিয়াল তারকা সার্জিও রামোস। প্রথমার্ধে আর কোন গোল করতে পারেনি দুদল। খেলা শেষ হবার মিনিট তিনেক আগে মমোর অ্যাসিস্ট থেকে গোল করে লাস পালমাসকে সমতায় ফেরান উইলিয়ান হোসে।
তবে ঘরের মাঠে পয়েন্ট রেখে দিতে ব্যর্থ হয় পালমাস। কিছুক্ষণ পর জেমস রদ্রিগেজের সহযোগিতায় গোল করেন ক্যাসমিরো। ম্যাচের ইনজুরি টাইমে দুইটি হলুদ কার্ডের সুবাদে লাল কার্ড দেখে রামোস মাঠ ছাড়লেও, ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ।
দিনের আরেক ম্যাচে, ভিয়ারিয়ালকে ৪-২ গোলে হারিয়েছে সেভিয়া।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: