ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ২০১৫ সালের বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।
সাধারণ পাঠক ও মনোনিত বিচারকদের ভোটে সেরা অভিষিক্ত ক্রিকেটার হয়েছেন সাতক্ষীরার এ তরুন।
বিচারকদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল, জেফ ডুজন, জন রাইট, মাহেলা জয়াবর্ধনে, মার্ক বুচার ও মার্ক নিকোলাসসহ অন্যান্য সাংবাদিকরা। গেলো বছরের জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই সাড়া ফেলে দিয়েছিলেন মুস্তাফিজ।
অভিষেকে ৫ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট নিয়ে রেকর্ড বুকে নাম লেখান তিনি। এ পর্যন্ত মোট ৯টি ওয়ানডে খেলে ২৬টি উইকেট নিজের ঝুলিতে পুড়েছেন এ কাটার মাস্টার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: